ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২২,  11:08 AM

news image

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় একটি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আশুলিয়ার আউকপাড়া এলাকার বাংলার ফ্যাশন নামের ওই পোশাক কারখানার সামনে আজ শনিবার সকাল থেকে বিক্ষোভ করছেন তাঁরা। শ্রমিকেরা বলছেন, তিন মাসের বেতন বকেয়া রেখেই বিভিন্ন অজুহাত দেখিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ। শ্রমিকদের বকেয়া বেতন বিভিন্ন সময়ে দেওয়ার কথাও বলে দেয়নি তারা।

তাই, বকেয়া বেতনের দাবিতে আজ সকাল থেকেই কারখানাটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁরা। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা। এদিকে, কারখানার মালিক মোস্তাফিজুর রহমান বলছেন, বিভিন্ন সংকটের কারণে কারখানাটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তিনি। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে প্রয়োজনীয় অর্থ জোগাড় না হওয়ায় বেতন দেওয়া যাচ্ছে না বলে দাবি তাঁর। এদিকে, তিন মাসের বেতন না পেয়ে শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন। বকেয়া বেতন আদায়ে শিল্প পুলিশের সহযোগিতা চেয়েছেন তাঁরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম