ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আশুলিয়ায় পুলিশের উপর হামলা, আটক ১৫ জন

#

২১ ডিসেম্বর, ২০২৪,  12:05 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় পুলিশের ওপর হামলা করেছে আসামিপক্ষের লোকজন। এসময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এঘটনায় হামলাকারী ১৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার  সোনামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. রবিউল ইসলাম। তিনি আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) হিসাবে দায়িত্ব পালন করছেন। তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, আশুলিয়ার ওই এলাকায় অভিযানে যায় পুলিশের একটি টিম। এসময় ছাত্র হত্যা মামলার আসামি রাজন ভুইয়ার ভাই রাকিব ভুইয়াকে ব্যাটমিন্টন খেলার মাঠ থেকে আটক করে পুলিশ। আটকের খবর পেয়ে পেয়ে রাজন ও তার ভগ্নিপতি কালাম মাদবরের লোকজন এসে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় রবিউল ইসলাম নামের এক পুলিশের এসআই গুরুতর আহত হন। পরে থাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তবে রাত দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করে হামলার ঘটনায় জড়িত ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ  আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, অপারেশন) মোহাম্মদ আব্দুল বারিক  বলেন, একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। হাসপাতালে পুলিশ সদস্য ভর্তির বিষয়ে তিনি বলেন, ধাক্কাধাক্কির সময় একজন আহত হয়েছেন তিনি হাসপাতালে আছেন। এঘটনায় এখন পর্যন্ত (রাত দেড়টা) ১৫ জনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা আরও বাড়তে পারে। অভিযান চলমান রয়েছে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম