ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

আশুলিয়ায় পুলিশের অভিযানে ১ ট্রাক পলিথিনসহ ২ জন আটক

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৪,  4:03 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ শিল্পাঞ্চল আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ১০ হাজার ৬ শত ৭২ কেজি অবৈধ পলিথিনসহ ২ জন-কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক । এসময় তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর তিন রাস্তার মোড়ে ঢাকা টু টাঙ্গাইলগামী ১টি  ট্রাক ভর্তি নিষিদ্ধ অবৈধ পলিথিন আটক করা হয়েছে। আটককৃত অবৈধ পলিথিনির বাজার মূল্য আনুমানিক একুশ লক্ষ, চৌত্রিশ হাজার, চারশত টাকা।  আটককৃত আসামী হলেন বগুড়া জেলার আদমদিঘি থানার সান্তাহার( চা বাগান) এলাকার আব্দুর রশিদের পুত্র ট্রাক ড্রাইভার রাব্বি হোসেন (২৩) ও ট্রাকের হেল্পার বগুড়া জেলার আদমদীঘি থানার ডহরপুর পূর্ব পাড়া এলাকার মোঃ তোজাম্মেল হোসেন এর পুত্র মোঃ তামিম হোসেন (২২)। উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ পলিথিন ভর্তি ট্রাক আটক করা হয়। এ সময় এর ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জিজ্ঞাসা বাদে জানা যায় উক্ত পলিথিনের মালিক বগুড়ার মেসার্স আলম ট্রেডার্স। মেসার্স আলম ট্রেডার্স এর মালিক কে আটকের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম