ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

আশুলিয়ায় ডিপি পুলিশের অভিযানে পাকিস্তানি পিস্তল, গুলি সহ আটক এক যুবক

#

০৯ জুন, ২০২৬,  12:51 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে এক রাউন্ড গুলি ও একটি পাকিস্তানি রিভলবার সহ খোকন নামের এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার (০৮ জুন) রাত ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল ফলের আড়তের সামনে থেকে অস্ত্রধারী খোকনকে আটক করা হয়। আটককৃত খোকন টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার মইনুল মণ্ডলের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় থাকত বলে জানায়। ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আশুলিয়ার বাইপাইল মোড়ে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন অস্ত্রধারীকে আটক করি। এ সময় তার কাছ থেকে একটি পাকিস্তানি রিভলবার এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম