ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

#

ফয়জুল ইসলাম

০২ ফেব্রুয়ারি, ২০২২,  10:04 PM

news image

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অভিযান চালিয়ে দুই কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপী পরিচালিত অভিযানে সাভারের আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের পশ্চিম গোমাইল ইটাখোলা এলাকায় পরিচালিত অভিযানে আনুমানিক এক হাজার বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন তুলে ফেলা সহ অবৈধ রাইজার জব্দ করা হয়।

এব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, আজ (বুধবার) আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের পশ্চিম গোমাইল ইটাখোলা এলাকায় পরিচালিত অভিযানে আনুমানিক এক হাজার বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাসের মূল লাইন থেকে অবৈধভাবে একটি অসাধু চক্র এসব সংযোগ প্রদান করেছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।  আমরা এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করেছি। এধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক সুমন দাশ, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ।  অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আশুলিয়া থানার  বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম