ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩

আশুলিয়ার তুরাগে নৌকা ডুবিতে অন্তঃসত্ত্বার মৃত্যু

#

ফয়জুল ইসলাম

২৫ জুলাই, ২০২২,  1:57 PM

news image

সাভারের আশুলিয়ায় নৌকায় তুরাগ নদী পার হওয়ার সময় নৌকা ডুবে রোজিনা বেগম (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়ার তৈয়বপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে সকাল ৮টার দিকে তৈয়বপুরে তুরাগ নদীতে ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন রোজিনা বেগম। নিহত রোজিনা বেগম রংপুরের বদরগঞ্জ থানার নয়াপাড়া গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। সে আশুলিয়ায় একটি তৈরা পোশাক কারখানায় শ্রমিক পদে কর্মরত ছিলেন।ফায়ার সার্ভিস জানায়, তুরাগ নদীতে নৌকাডুবির খবর পেয়ে ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে। আর কেউ নিখোঁজের তথ্য না থাকায় আমরা অভিযান সমাপ্ত করেছি। নৌকায় অতিরিক্ত যাত্রী উঠানোর কারণে এ ঘটনা ঘটেছে। নদীতে কোনো ঢেউ বা স্রোত ছিল না। নিহতের মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম