ঢাকা ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে তুষারধসে ছয় বান্ধবীসহ ৯ জনের করুণ মৃত্যু ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি শুল্ক হার ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তান শিরোপা লড়াইয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ম্যানসিটির চলছে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি

আশুলিয়ার গণপিটুনিতে ‘ডাকাত’ নিহতের ঘটনায় মামলা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২২,  10:40 AM

news image

সাভারে আশুলিয়ার চলন্তবাসে ডাকাতিকালে গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় দস্যুতার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আর হত্যার ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন আশুলিয়া থানার পুলিশ।  গতকাল বুধবার সকালে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম দস্যুতার চেষ্টা বা ডাকাতির মামলা দায়ের হওয়ার বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয় মামলাটি দায়ের করে। আশুলিয়ার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চলন্তবাসে ডাকাতির চেষ্টার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। আর গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলার বাদীও পুলিশ। তবে এখনও বাসটি আটক করা যায়নি আমরা চেষ্টা করছি। তবে নিহত লাশের কোমরে সাদা কাফনে কাপড় বাঁধা ও মাথায় সাদা কাফনের কাপড় বাঁধা ছিল। গণপিটুনিতে নিহতের মরদেহ কোথায় রয়েছে এমন প্রশ্নে বলেন, ‘মরদেহ অবশ্যই তার পরিবারকে দেয়া হবে। তবে শাহবাগ থানা পুলিশ পিএমও (ময়নাতদন্ত) করেছে। ওনারাই এই বিষয়টা বলতে পারবেন।’ উল্লেখ্য, গত সোমবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সাভার পরিবহনের একটি বাস ডাকাতদের কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশের এসআই হেলাল উদ্দিন একাই অস্ত্রধারী এক ডাকাতকে জাপটে ধরে ফেলেন। তবে তার দুই সঙ্গী পালিয়ে যায়। পরে উৎসুক জনতা ওই পুলিশ কর্মকর্তার কাছ থেকে ডাকাত সদস্যকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। পরদিন মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম