ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আশুলিয়ার আলোচিত মাদক সম্রাজ্ঞী পারভীন গাঁজাসহ গ্রেপ্তার

#

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  11:02 AM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে আলোচিত মাদক সম্রাজ্ঞী পারভীন আক্তার (৪৭) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তার হেফাজত থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে রবিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত পারভিন আশুলিয়া থানার বগাবাড়ি আমবাগান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে। ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে গাঁজাসহ পারভীন আক্তার নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অন্তত ৪টি মাদকের মামলা রয়েছে। এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম