ঢাকা ০৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে মুরাদনগরে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী একটি কার্যকরী সংসদ গঠনের জন্য কাজ করে যাচ্ছি: তথ্যমন্ত্রী প্রতিবেশী দেশগুলোতে হামলা নিয়ে যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট জ্বালানি তেল পাচার রোধে সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট সাতক্ষীরায় জুতা শিল্পের নতুন সম্ভাবনা দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা হরমুজ প্রণালি পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান, নিহত ৪

আশুলিয়া শ্রমিক অসন্তোষে ২১৯ কারখানায় উৎপাদন বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৪,  1:16 PM

news image

আশুলিয়ায় টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষের ঘটনায় আজও ছোট-বড় মিলিয়ে ২১৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৮৬টি পোশাক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও ১৩৩ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে এখন পর্যন্ত শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার কারখানাগুলোতে খোঁজ নিয়ে এই তথ্য জানা যায়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সড়ক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের অন্যান্য কারখানাসহ ঢাকা ইপিজেডের কারখানাগুলো চালু রয়েছে। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আশুলিয়ায় ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ১৩৩টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে বলেও জানান তিনি। শ্রমিক বিক্ষোভের মুখে বুধবার আশুলিয়া শিল্পাঞ্চলে ৫৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। সেই সঙ্গে কারখানায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম