ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

আশুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন মন্ডল

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২২,  3:52 PM

news image

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন মাদবর হজ্জ পালনে সৌদিআরব অবস্থানকালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোঃ রুহুল আমিন মন্ডল। রোববার পরিষদের সচিব খুরশিদ আলম সাগর এর তত্ত্বাবধানে মোঃ রুহুল আমিন মন্ডল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অফিসিয়াল ও নাগরিক সেবা কার্যক্রম সম্পাদনা করেন ।  রুহুল আমিন মন্ডল মুক্তখবরকে বলেন, আশুলিয়ার মাটি ও মানুষের নেতা আশুলিয়া ইউনিয়ন পরিষদের দুই দুইবারের নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন মাদবর তিনি হজ্জব্রত পালনে সৌদিআরব থাকাকালীন সময়ের জন্য আমার উপর আশুলিয়া ইউনিয়ন পরিষদের দায়ভার রেখেছেন । আমি সকলের কাছে দোয়া চাই, যেন আমি আমার অভিভাবক আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর ভাইয়ের দেয়া দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি। আর আমাদের চেয়ারম্যান মহোদয়ের জন্যও সবাই দোয়া করবেন, তিনি যেন সহি সালামতে হজ্জ পালন করে আমাদের দেশ ও জাতির জন্য আল্লাহর রহমত নিয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী সরকার, ৩নং ওয়ার্ড মেম্বার আজাদ হারুন অর রশিদ উজ্জল, ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম গোলাপদীসহ পরিষদের মেম্বারগণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম