ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

আশুলিয়ায় যাত্রীবাহী লেগুনা ড্রেনে পরে ২জন নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২৫,  2:41 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় যাত্রীবাহি লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে নিহত হয়েছেন ২ যাত্রী। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৪ যাত্রী। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার আবদুল্লাহপুর বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বদরুল আলম ও হৃদয় মিয়া। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আশুলিয়ার নারি ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর ৪ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করে। আহত ২ জনের অবস্থা ভালো আছে। চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হবে। স্থানীয়রা জানায়, বিকালের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। ৮-১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। লেগুনাটি সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে গেলে ৫- ৬ জন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম