ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

আশুলিয়ার বাইপাইল ব্রিজের নিচের ডোবা থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

#

২৯ এপ্রিল, ২০২৫,  1:06 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় ব্রিজের নিচের ডোবা থেকে মজিদ (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার জোড়া ব্রিজের নিচের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মজিদ (৪৮) সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার কাজিপুর গ্রামের মনছেরের ছেলে। পুলিশ জানায়, স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় সে বেশ কয়েক মাস ধরে ওই এলাকায় পাগল ভেসে ঘুরতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রিজ থেকে পরে গিয়ে তার মৃত্যু হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সকালে জাতীয় জরুরি সেবার নাম্বার ৯৯৯-এ কল করে লাশের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং তার পরিচয় সনাক্ত করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম