ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম

আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন খুন

#

নিজস্ব প্রতিনিধি

০১ অক্টোবর, ২০২৩,  11:40 AM

news image

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ার একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার জামগড়া মহল্লার ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ছয়তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে মা-বাবা ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ায় পৃথক পোশাক কারখানায় চাকরি করতেন। স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। রাতে দরজা খুলে একটি কক্ষের বিছানার ওপর মা শাহিদা বেগম ও ছেলে জয়ের রক্তমাখা মরদেহ এবং পাশের ঘরে মোক্তার হোসেনের মরদেহ পাওয়া যায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, ‘ধারণা করা হচ্ছে তিন দিন আগে তাদের তাদের হত্যা করা হয়েছে।’ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। সাংবাদিকদের তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের খুঁজে বের করতে ইতিমধ্যে পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি ও গোয়েন্দা পুলিশ মাঠে নেমেছে। মনতদন্তের জন্য নিহতদের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম