ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৫,  11:08 AM

news image

সাভারের আশুলিয়ায় সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামে এক শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, বিকেলে সহকর্মী ও বন্ধুরা একাধিকবার তার মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ না করায় সন্দেহ হয়। পরে সহকর্মীরা পল্লীবিদ্যুৎ এলাকার ভাড়াবাড়িতে এসে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম