ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

আশুলিয়ায় বিএনপির অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২২,  10:34 AM

news image

আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের বেলতলা বাসস্ট্যান্ডে শুক্রবার রাতে জমায়েত হন বিএনপির নেতাকর্মীরা। সেখানে পুলিশের উপস্থিতি দেখে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন, এএসআই নুরুল ইসলাম-১ ও এএসআই নুরুল ইসলাম-২ আহত হওয়ার জেরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আশুলিয়া থানা সূত্রে জানা যায়, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা দেওয়া, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগে আশুলিয়ায় বিএনপির ২৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে আশুলিয়া থানা পুলিশ।

এ মামলার এক নম্বর আসামি সোলাইমান দেওয়ানকে (৫০) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে আশুলিয়ার থানা পুলিশ। আজ রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই আব্দুস সবুর খান। এর আগে ভোররাতে মামলাটি রুজু করা হয় বলে জানা যায়। মামলার এজাহারে যেসব আসামিদের নাম রয়েছে তারা হলেন- ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব খান, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মোহন, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হেসেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, আশুলিয়া থানা বিএনপির আইনবিষয়ক সম্পাদক আবু হানিফ মিয়া, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ১ নম্বর যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকি দেওয়ান, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক তমিজ উদ্দিন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন আদর, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মাহফুজ ইকবাল, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক ১ নম্বর যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সাগরসহ ২৩ জন। এসআই আব্দুস সবুর খান জানান, আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম