ঢাকা ০২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

আশুলিয়ায় আবারো শিশু ধর্ষণের চেষ্টা, জনমনে তীব্র ক্ষোভ

#

১৭ মার্চ, ২০২৫,  12:53 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় এইবার ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ভাড়াটিয়া মিলনের বিরুদ্ধে। এঘটনায় স্থানীয়রা লম্পট মিলনকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ ওসি (তদন্ত) কামাল হোসেন। অভিযুক্ত মিলন রংপুরের মিঠাপুকুর থানার লালপুকুর গ্রামের খোকা মিয়ার ছেলে। সে আশুলিয়ার আউকপাড়া এলাকার লুৎফর রহমানের বাড়ীর ভাড়াটিয়া। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৬ মার্চ বিকাল সাড়ে তিনটার দিকে ৪ বছরের ঐ শিশুর মা-বাবা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী ভাড়াটিয়া মিলন শিশুটিকে তাঁর রুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় পাশের বাসার লোকজন বিষয়টি দেখতে পেয়ে মিলনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মিলনকে গ্রেপ্তার করে নিয়ে যায় । এদিকে ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে সে জন্য মিলনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আশুলিয়া থানার পুলিশ ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, ফাঁকা বাসায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে প্রতিবেশী মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম