ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আল নাসরকে দলবদলে নিষেধাজ্ঞা দিল ফিফা

#

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই, ২০২৩,  10:50 AM

news image

আগামী দলবদলে ফুটবলার কেনার ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞা পেয়েছে সৌদি আরবে ক্লাবর আল নাসর। এর ফলে, নতুন মৌসুমের জন্য দল গোছানোর পরিকল্পনা আপাতত বন্ধই রাখতে হবে ক্লাব কর্তৃপক্ষকে। সাবেক ফুটবলারের টাকা পরিশোধ করতে না পারায় নতুন ফুটবলার ক্রয়ে নিষেধাজ্ঞা পেয়েছে আল নাসর। ২০১৮ সালে সৌদি ক্লাবটি ইপিএলের ক্লাব লেস্টার সিটি থেকে আহমেদ মুসাকে দলে ভেড়ায়। ২০২০ সালে মুসাকে ছেড়েও দেয় ক্লাবটি। কিন্তু চুক্তির শর্তানুযায়ী এড অন্সের টাকা পরিশোধ করেনি সৌদি ক্লাবটি। মাত্র ৩ লাখ ৯০ হাজার পাউন্ড পরিশোধ না করায় ফিফা থেকে নিষেধাজ্ঞা পায় আল নাসর। যদিও ২০২১ সালে সৌদি ক্লাবটিকে সর্তক করেছিল ফিফা। কিন্তু ফিফার সেই সতর্ককে সেসময় পাত্তা দেয়নি রোনালদোর আল নাসর।  এদিকে, নিষেধাজ্ঞা পাওয়ার পর আল নাসরের মালিকানাধীন প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফিফা নিষেধাজ্ঞা তুলে নিলে তারা অর্থ পরিশোধ করতে রাজি আছে। উল্লেখ্য, চলতি মৌসুমে বেশ ক’জন ইউরোপের বড় ফুটবলার আনার পরিকল্পনা ছিল আল নাসরের। ইতোমধ্যেই ইন্টার মিলান থেকে মার্সেলো ব্রোজোভিককে দলে ভিড়িয়েছিল তারা। সূত্র : গোল ডটকম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম