ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আল-আকসায় ফের ইসরায়েলের হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ এপ্রিল, ২০২২,  3:32 AM

news image

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত ৩১ মুসল্লি আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২২ এপ্রিল) ফজরের নামাজের পর এ হামলা চালানো হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, পুলিশ মসজিদের কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে প্রায় ২ শতাধিক মুসল্লির ওপর রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। এ সময় ফিলিস্তিনিরা তাদের দিকে পাথর ছুড়ে। তবে ইসরায়েলি পুলিশ দাবি, বহু ফিলিস্তিনি পাথর ও আতশবাজি নিয়ে ইহুদিদের প্রার্থণাস্থল ওয়েস্টার্ন ওয়ালের কাছাকাছি যাচ্ছিল। তাদের ঠেকাতেই পুলিশ হামলা চালায়। উল্লেখ্য, গত শুক্রবারও একই সময়ে আল-আকসা মসজিদে হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এর দুদিন পর ফের মসজিদের ভেতরে হামলা চালানো হয়। সূত্র : রয়টার্স, আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম