ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম বহিরাগতদেরকে অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ দুই মাস পর ফের বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

আল্লাহ চাইলে আমি বিপুল ভোটে বিজয়ী হব: জামায়াত প্রার্থী

#

নিজস্ব প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২৬,  5:44 PM

news image

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শহরের সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। ভোট দেওয়ার পর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আল্লাহ চাইলে আমি বিপুল ভোটে বিজয়ী হব। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে কালচার, বগুড়া তার ব্যতিক্রম নয়। বিগত ১০-১২ দিনের মাঠের অবস্থা সবার সামনে পরিষ্কার।’ তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় মব সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং গত রাতে তাদের এক কর্মীকে মারপিট করে আহত করা হয়েছে। বগুড়া যেন নতুন কোনো মাগুরায় রূপান্তরিত না হয়, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা চাই বর্তমান সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। কিন্তু যদি কোনো ইঞ্জিনিয়ারিং চিন্তা করা হয় বা পরিবেশ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়, তাহলে আন্দোলন তৈরি হবে।’ এজেন্টদের কেন্দ্রে প্রবেশের বিষয়ে তিনি জানান, প্রাথমিক তথ্যানুযায়ী অনেক কেন্দ্রেই এজেন্টরা প্রবেশ করতে পেরেছেন। এদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ ঘিরে সদর উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনার উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কিছুটা কম। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এটি শূন্য ঘোষণা করা হয়। এরপরই নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। এবারের উপনির্বাচনে বিএনপি থেকে রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম