ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয় শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে ১১ সংগঠনের স্মারকলিপি নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা থাইল্যান্ডে সংবিধান পরিবর্তনের প্রশ্নে চলছে গণভোট জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়

আলোচিত সেই ইউএনওকে বদলি করা হলো পিরোজপুরে

#

নিজস্ব প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০২৬,  2:22 PM

news image

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গতকাল মঙ্গলবার তার বদলির বিষয়টি জানানো হয়। ইউএনও মাসুদুর রহমান নিজেই বুধবার (২১ জানুয়ারি) সকালে এই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত শনিবার বিকেলে জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া বাজারে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের ভাই পারভেজসহ কয়েকজন মিলে সরকারি জমি দখল করে ঘর তুলছিলেন। স্থানীয় বাসিন্দারা খবর দিলে ইউএনও গিয়ে ঘটনার সত্যতা পেয়ে পারভেজকে আটক করেন।  এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান গিয়ে ইউএনওকে শাসিয়ে বলেন, এখানে কার অনুমতিতে এসেছেন? আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার ইউনিয়নে মোবাইল কোর্ট করতে হলে আমাকে আগে বলতে হবে। ইউএনও প্রশ্ন করেন, এটা কোন আইনে আছে? তখন চেয়ারম্যান বলেন, এটা ইউনিয়ন পরিষদ আইনে আছে। চেয়ারম্যানের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশ করা হয়। এতে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনায় পরদিন (১৮ জানুয়ারি) লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর একদিন পর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে কলমাকান্দা উপজেলার ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইউএনও হিসেবে বদলি করল। উল্লেখ্য, মাসুদুর রহমান গত ১৪ ডিসেম্বর কলমাকান্দা উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম