ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান মামলাজট নিরসনে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা বন্ধ করতে হবে: অ্যাটর্নি জেনারেল

আলোচনায় বসার নাম করে নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায় বিএনপি : হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৩,  4:50 PM

news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন নাকে খত দিয়ে আলোচনায় বসতে রাজি হচ্ছে, এসব মানুষ বোঝে। এইসব গ্রাম্য রাজনীতি এখন অচল হয়ে গেছে। আলোচনায় বসার নাম করে নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায় বিএনপি। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহবুবউল আলম বলেন, আলোচনার আর সুযোগ নেই। ট্রেন ছেড়ে চলে গেছে। সেই ট্রেন ধরার আর সুযোগ নেই। এ সময় অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, নির্বাচন কোনো মারামারি বা যুদ্ধ নয় যে এখানে প্রতিপক্ষ থাকতে হবে। জনগণের কাছে নির্বাচন হলো একটি উৎসব। যারা অংশ নিয়েছে তাদের মধ্যেই নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবে জনগণ। তিনি বলেন, নির্বাচনে জনগণের উপস্থিতি কম হবে না। কারণ ভোট কেন্দ্রে না যাবার জন্য বিএনপির আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না। তাদের এই আন্দোলনও ব্যর্থ হবে। যারা নির্বাচন বন্ধের নামে নাশকতা করবে অতীতের মতই কঠোর হাতে তা দমন করা হবে। জনগনে ভীতি তৈরীতে যারা নাশকতা করবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে জঙ্গীবাদ ও দুর্নীতিগ্রস্থ দেশ বানিয়েছিল। আর শেখ হাসিনা উন্নয়নশীল দেশ বানিয়েছে বলেই বিএনপির গাত্রদাহ হচ্ছে। কিন্তু দেশের সাধারণ মানুষ শেখ হাসিনার সঙ্গেই আছে। পরে হানিফ আব্দালপুর ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভায় অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম