ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আলোকিত নরসিংদীর উদ্যোগে পথ শিশুর মাঝে ঈদের নতুন জামা উপহার

#

১৫ মার্চ, ২০২৬,  11:52 AM

news image

নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী-এর উদ্যোগে নরসিংদী পৌরপার্কে প্রায় শতাধিক পথশিশুর মাঝে এই জামা বিতরণ করা হয়।সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সহ-সভাপতি হরধর দাস, নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের পরিচালক হাসানাত বিন রাসেল, চিত্রশিল্পী স্বপন কুমার দাস, নরসিংদী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মাহাবুবুর রহমান মনির এবং চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান শিকদারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানে বক্তারা পথশিশুদের অধিকার, সুরক্ষা ও স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।এরপরে অতিথিরা প্রায় শতাধিক পথশিশুর হাতে ঈদের নতুন জামা তুলে দেন। নতুন জামা পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, ছাত্রজীবন থেকেই তিনি অসহায় ও ভ্রাম্যমাণ শিশুদের নিয়ে কাজ করছেন। তাদের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য নরসিংদী পৌরপার্কে সপ্তাহে দুই দিন ভ্রাম্যমাণ স্কুল পরিচালনা করা হয়। পাশাপাশি ঈদসহ বিভিন্ন উপলক্ষে তাদের উন্নত খাবারও দেওয়া হয়।তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে নতুন জামা বিতরণের মাধ্যমে পথশিশুদের মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম