ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আলু-পেঁয়াজ ভালো রাখার কৌশল

#

লাইফস্টাইল ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৩,  1:18 PM

news image

প্রতিদিনের রান্নায় প্রয়োজনীয় দুটি উপাদান আলু ও পেঁয়াজ। যার জন্য অনেকেই আলু ও পেঁয়াজ একবারে বেশি করে কিনে রেখে দেন। তবে সংরক্ষণের ভুল পদ্ধতির কারণে আলু ও পেঁয়াজ দ্রুত নষ্ট হয়ে যায়। এগুলো কখনও একসঙ্গে সংরক্ষণ করা উচিত না। কারণ, পেঁয়াজ ইথিলিন গ্যাস তৈরি করে বাতাসে ছড়িয়ে দেয়। এই গ্যাস যেকোনা সবজি বা ফলকে পাকিয়ে দেয় দ্রুত। তাই পেঁয়াজের সঙ্গে আলু রাখলে, তা দ্রুত পঁচে নষ্ট হয়ে যায়। এই গ্যাসের কারণে আলুতে দ্রুত অঙ্কুরোদগম হয়ে তা খাওয়ার অযোগ্য হয়ে যেতে পারে। সেসব অঙ্কুরে প্রচুর পরিমাণে গ্লাইকোয়ালকেলোয়েড নামের উপাদান থাকে,

যা মস্তিষ্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক আলু ও পেঁয়াজ সংরক্ষণের সঠিক পদ্ধতি- পেঁয়াজ ও আলু দুটো সবজি থেকেই আর্দ্রতা সৃষ্টি হয়, যা দুটো সবজিকেই নষ্ট করে দেয় সহজে। তাই খোলা ও ঠান্ডা জায়গায় যেখানে বাতাস থাকে, সেখানে এই দুটো সবজি আলাদা সংরক্ষণ করুন। এ ছাড়া আলু সংরক্ষণ করা উচিত আলাদা ঘরে, অথবা কাপবোর্ড বা খাদ্যসামগ্রী রাখার আলমারিতে। এই জায়গাগুলো অন্ধকার, ঠান্ডা ও শুকনো। তাই আলু এসব জায়গায় ভালো থাকে। সবচেয়ে ভালো উপায় হলো আলু স্বাভাবিক তাপমাত্রার চেয়ে কম, তবে রেফ্রিজারেটরের তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রায় রাখা। পেঁয়াজও এমন জায়গায় রাখতে হবে, যেখানে বাতাস থাকে। কাগজের ব্যাগ বা তারের ঝুড়িতে রাখা যায় পেঁয়াজ। তবে রেফ্রিজারেটরে রাখবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম