ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

আলুর অস্বাভাবিক দাম কোনক্রমেই গ্রহণযোগ্য না : কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৩,  10:48 PM

news image

কোল্ডস্টোরেজ ও আড়তদার যৌথ সিন্ডিকেট করে আলু দাম বাড়াচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। তিনি বলেন, আলুর অস্বাভাবিক দাম কোনক্রমেই গ্রহণযোগ্য না। যে পরিমাণ আলু মজুদ আছে তাতে দাম এত হবার কথা না। কোল্ডস্টোরেজ ও আড়তদার যৌথ সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। তিনি আরও বলেন, গতবছর চাষিরা দাম পায় নাই। ব্যবসায়ীরাও লাভ করতে পারে নাই। তাই ক্ষতি পুষিয়ে নিতে এবার আগ্রাসী মনোভাব নিয়ে দাম বাড়াচ্ছে। কোন ক্রমেই ৪০ থেকে ৪৫ টাকা আলুর কেজি হবার কথা না। কৃষিমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমদানির অনুমতি দেয়া হয়েছে। আশা করি দাম কমে আসবে। তবে স্থায়ী সমাধানের জন্য আরও দুই বছর সময় লাগবে বলে জানান কৃষিমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম