ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

আলমডাঙ্গায় প্রাইভেটকারের ধাক্কায় খাদ্য গুদামের দুই কর্মকর্তা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জুলাই, ২০২৩,  11:30 AM

news image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী খাদ্য গুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুলপালা পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মেহেরপুর সদর পৌর এলাকার বাসস্ট্যান্ড পাড়ার ইউনুস আলী শেখের ছেলে নজরুল ইসলাম (৫৮) ও মেহেরপুর সদর উপজেলার গোবিপুর বুড়িপোতা গ্রামের আনছার আলীর ছেলে সাইদুর রহমান (৩৫)। নজরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাইদুর রহমান চুয়াডাঙ্গা খাদ্য গুদামের উপসহকারী পরিদর্শক ছিলেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল ইসলাম জানান, মো. নজরুল ইসলাম ও মো. সাইদুর রহমান একটি মোটরসাইকেলে চড়ে মেহেরপুর ফিরছিলেন। আলমডাঙ্গা উপজেলার কুলপালা পৌঁছালে মেহেরপুরের দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম