ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

আর কখনও আমেরিকার শাসন মানবো না, রাশিয়ার হুঁশিয়ারি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুন, ২০২৩,  4:34 PM

news image

আর কখনও আমেরিকার শাসন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “তার দেশ আর কখনওই মার্কিন শাসন মেনে নেবে না। বর্তমানে মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী অবস্থানের শীর্ষে রয়েছে রাশিয়া।” সোমবার তাজিকিস্তান সফরে গিয়ে ল্যাভরভ বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিছু বিশৃঙ্খলা হলেও আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার কূটনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। ল্যাভরভ বলেন, “গত কয় বছর ধরে আমরা আফ্রিকা এবং লাতিন আমেরিকায় ফিরেছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াশিংটন যে নিজেদের শাসনব্যবস্থা চাপিয়ে দিয়ে রেখেছে, রাশিয়া তা কখনও মানবে না। রাশিয়ার পদক্ষেপ ধীর গতির, তবে নিশ্চিত।” আমেরিকার শাসন মানতে চায় না এমন দেশের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান ল্যাভরভ। মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্বের বিভিন্ন অংশকে অস্থিতিশীল করার জন্য পরিচালিত হয় বলে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তারা সন্ত্রাসবাদবিরোধী লড়াই এবং নিরাপত্তা দেওয়ার কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করতে সিদ্ধহস্ত। সূত্র: তাস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম