ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

আর্সেনালকে গুঁড়িয়ে ম্যানসিটির দাপুটে জয়

#

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৩,  4:32 PM

news image

এই ম্যাচটাই নাকি প্রিমিয়ার লিগের শিরোপার ‘নির্ণায়ক’! ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের কোচেরাও এই ব্যাপারে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াইয়ে যারা জয় পাবে, তারাই মূলত শিরোপায় এক হাত দিয়ে রাখবে; এটা তো অনেকাংশেই নিশ্চিত। এমন ম্যাচে বুধবার (২৬ এপ্রিল) ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ৪-১ গোল ব্যবধানে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচে জোড়া গোল করে দলের জয়ের নায়ক কেভিন ডি ব্রুইনা। এ ছাড়া জন স্টোন্স ও আর্লিং হালান্ড একটি করে গোল করেছেন। শুরুতেই গোল হজম করে চাপ সামলে তেমন একটা পাল্টা আক্রমণেই উঠতে পারছিল না আর্সেনাল শিবির। তবে ম্যাচের ৩৫তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু বক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শটে কেবল হতাশাই বাড়ান থমাস পার্টি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি ব্রুইনার ফ্রি কিকে দারুণ কোনাকুনি হেডে লিড বাড়ান জন স্টোন্স। তবে রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরে সিদ্ধান্ত পাল্টায়। এর ফলে ২-০ স্কোরলাইনে বিরতিতে যায় হলান্ডরা। বিরতি থেকে ফিরে আরও বিবর্ণ হয়ে পড়ে আর্সেনাল। ম্যাচের ৫৪তম মিনিটেই তৃতীয় গোল হজম করে দলটি। নরওয়ের ফরোয়ার্ড হালান্ডের পাস থেকে ডান পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ৩১ বছর বয়সী বেলজিয়ান মিডফিল্ডার। তবে ম্যাচের শেষ দিকে অনেকটা গা ছাড়া ভাব দেখায় সিটি। এর ফলে গোলও হজম করে বসে দলটি। সুযোগ পেয়ে আর্সেনালের হয়ে ব্যবধান কমান হোল্ডিং। অন্যদিকে ততক্ষণে সিটির জয় অনেকটা নিশ্চিত। আর ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে লিড বাড়ান হালান্ড। এদিকে এই হারের পরও লিগের পয়েন্ট তালিকায় শীর্ষেই থাকলো আর্সেনাল, ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৭৫। এই জয়ে আর্সেনালের ঠিক পরেই আছে সিটি। আর্সেনালের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে পেপ গার্দিওলার দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম