ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি করোনায় আক্রান্ত

#

স্পোর্টস ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২২,  4:39 PM

news image

কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন পিএসজির ফরোয়ার্ড আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এর পরপরই তিনি সেলফ আইসোলেশনে চলে গেছেন। এছাড়া ক্লাবটির আরও ৩ ফুটবলার করোনায় শনাক্ত হয়েছেন। ক্লাবের পক্ষ থেকে রোববার এ কথা জানানো হয়। ভেনাসের বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট করায় পিএসজি। এতে ক্লাবটির চারজন ফুটবলারের ফল পজিটিভ এসেছে।

এদের একজন সাতবারের ব্যলন ডি’অর খেতাব জয়ী মেসি।  বার্সেলোনা ছেড়ে ফরাসি রাজধানীতে এসে কঠিন সময় পার করছেন আর্জেন্টাইন তারকা। পিএসজির হয়ে লিগের ১১ ম্যাচে অংশ নিয়ে মাত্র একটি গোল করতে পেরেছেন মেসি। তবে চ্যাম্পিয়ন্স লিগে ইতোমধ্যে ৫ গোল করেছেন এই ফরোয়ার্ড। করোনায় আক্রান্ত হবার ফলে আজ সোমবারের ম্যাচে অংশ নিতে পারবেন না মেসি। শুধু তাই নয়, শীতকালিন বিরতির পর আগামী সোমবার লিগের প্রথম ম্যাচেও সাইডলাইনেই থাকতে হবে এই আর্জেন্টাইনকে। করোনায় আক্রান্ত পিএসজির বাকী খেলোয়াড়রা হলেন- ফুলব্যাক হুয়ান বার্নাট, বিকল্প গোলরক্ষক সার্জিও রিকো এবং তরুণ মিডফিল্ডার নাথান বিটুমাজালা। পিএসজি জানায়, ‘স্বস্থ্যবিধি মেনে এদের সাবাইকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে।’ উল্লেখ্য, ফ্রান্সে করোনার সংক্রমণ শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। এই সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম