ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

আর্জেন্টাইন ভাইস প্রেসিডেন্টের ৬ বছরের কারাদণ্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২২,  5:28 PM

news image

দুর্নীতির দায়ে আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৬৯ বছর বয়সী এই প্রভাবশালী রাজনীতিককে এ কারাদণ্ড দেওয়া হয়। আর্জেন্টিনার ইতিহাসে ক্ষমতায় থাকা অবস্থায় কারাদণ্ড পাওয়া প্রথম কোনও ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ। বুধবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ক্রিস্টিনা ফার্নান্দেজ বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিজের শক্তিশালী ঘাঁটি পাতাগোনিয়া অঞ্চলে সরকারি কাজ প্রদানে অনিয়ম করেছেন। তবে আদালত কারাদণ্ডের রায় দিলেও দেশের ভাইস প্রেসিডেন্ট হওয়ায় ক্রিস্টিনার কারাগারে যাওয়ার সম্ভাবনা নেই। ক্রিস্টিনা দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসা এবং ‘বিচারবিভাগীয় মাফিয়ার’ ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথাও জানিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম