ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

আরো তিন দিন বৃষ্টিপাতের আভাস

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২৩,  10:51 AM

news image

চৈত্রের তীব্র গরমে একপশলা বৃষ্টি দেশের মানুষকে স্বস্তি দিয়েছে। বৃষ্টিপাতের এই ধারা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। গতকাল রবিবার আবহাওয়াবিদরা এই তথ্য জানিয়েছেন। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘পশ্চিমা লঘুচাপের কারণে মূলত সারা দেশে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২২ মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর পর থেকে ধীরে ধীরে তা কমতে থাকবে।’ ওমর ফারুক জানান, কালবৈশাখীর সঙ্গে দখিনা বাতাস বয়ে যাওয়ায় সারা দিন আকাশ মেঘলা দেখাচ্ছে। তাই আপাতত কালবৈশাখী খুব একটা জোরালো হচ্ছে না। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম