ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আরেক মামলায় হাজী সেলিমসহ ৩ জনকে গ্রেপ্তার দেখানো হলো

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৪,  11:20 AM

news image

ছাত্র আন্দোলনে প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন। যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। এর আগে, এদিন আসামিদের আদালতে হাজির করে ওই মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাজধানীর বংশাল থেকে গত ১ সেপ্টেম্বর রাতে হাজী সেলিম, ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তানভীর হাসান সৈকতকে এবং গত ২২ আগস্ট লালবাগ থানার কেল্লার মোড় এলাকা থেকে হাবিবুর রহমান মানিককে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গদ ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহণ করেন ১৬ বছরের কিশোর রাকিব হাওলাদার। মিছিলটি চানখারপুল পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে রাকিবের মৃত্যু হয়। এঘটনায় রাকিবের বাবা জাহাঙ্গীর হোসেন মামলা দায়ের করেন। মামলায় হাজী সেলিম এক নম্বর আসামি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম