ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

আরপিএমপি'র মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ২৩

#

২৬ সেপ্টেম্বর, ২০২৩,  9:23 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর নগরীর বিভিন্ন স্থানে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে মাদক কারবারি, মাদক সেবী, জুয়াড়ি ওয়ারেন্ট মূলে অপরাধী সহ ২৩ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। সোমবার ২৫ সেপ্টেম্বর রংপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরপিএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার মনিরুজ্জামান এর সার্বিক নির্দেশনায় সকল থানার বিভিন্ন ইউনিটের শতাধিক পুলিশ অফিসার ও ফোর্স এর একযোগে অংশগ্রহণে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। গত (৬ জুলাই ) থেকে শুরু হওয়া মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর মধ্য রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ নেশা জাতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদি এবং জুয়া খেলার সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম