ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

আরপিএমপি'র চলমান অভিযানে অষ্টম দিনে ৪১ সহ প্রায় ৩৯৭ জন গ্রেফতার

#

১৫ জুলাই, ২০২৩,  3:23 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর নগরীর বিভিন্ন স্থানে অষ্টম দিনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি, মাদক সেবী, দেশিয় অস্ত্র ধারী, জুয়াড়ি ওয়ারেন্ট মূলে অপরাধী সহ ৪১ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। ৮ দিনের অভিযানে এ পর্যন্ত মোট গ্রেফতার-৩৯৭। বুধবার ১৩ জুলাই হতে ১৪ জুলাই মধ্য রাত পর্যন্ত নগরীর লালবাগ কেডিসি, বাবুপাড়া, ঘাঘটপাড়, আমতলা, সরেয়ারতল,খটখটিয়া, টাংরিরবাজার, ময়নাকুঠি, বেতারপাড়া, গোপিনাথপুর, ভগিবালাপাড়া, খলিফাপাড়া, রামপুরা, বউবাজার, বাবুপাড়া রেলগেট, জুম্মাপাড়া সহ মহানগরী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। শুক্রবার রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মানিত পুলিশ কমিশনার এর সার্বিক দিক নির্দেশনায় সকল থানার একযোগে বিভিন্ন ইউনিটের শতাধিক পুলিশ অফিসার ও ফোর্স এর অংশগ্রহণে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। চলমান অভিযানে গত ৬ জুলাই ২১জন (৭ জুলাই) ৫৫ (৮ জুলাই) ৪৫, (৯ জুলাই) ৫৬, (১০ জুলাই) ৪১, (১১ জুলাই) ৪৮, (১২ জুলাই) ৩৬, (১৩ জুলাই) ৫৪ এবং অষ্টম দিন বৃহস্পতিবার মধ্য রাত পর্যন্ত ৪১ জনকে আটক করে। ১৪ জুলাই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে নেশা জাতীয় বিভিন্নধরনের মাদকদ্রব্য, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় ১টি, হাজিরহাট থানায় ১টি এবং কোতয়ালী থানায় ২টি নিয়মিত মাদক মামলা রুজু সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম