ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’ সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান"

আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পাচ্ছেন ৬ জন সাংবাদিক

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২২,  3:10 PM

news image

আরজেএফ বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২ এ মনোনীত হয়েছেন দেশের ৬ জন উদীয়মান তরুণ সাংবাদিক। রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর জুরীবোর্ড এর চেয়ারম্যান ও এস এ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, জুরীবোর্ড সদস্য দৈনিক আজকের সংলাপ সম্পাদক সালাম মাহমুদ, জুরীবোর্ড সদস্য সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক সেকেন্দার আলম শেখ সর্বসম্মতিক্রমে এ মনোনয়ন প্রদান করেন। এবছর যারা আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পাচ্ছেন তারা হলেন সংবাদ সম্পাদনায় দৈনিক মুক্তখবরের হেড অব নিউজ মহসীন আহমেদ স্বপন, অর্থনৈতিক রিপোর্টিং এ ব্যাংক বীমা শিল্প পত্রিকার সম্পাদক আবুল বাশার হাওলাদার,

আঞ্চলিক সাংবাদিকতায় সিদ্দিরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এইচ ইমরান, রাজনৈতিক প্রতিবেদনে নাটোর জেলার সিংড়া উপজেলার দৈনিক ইত্তেফাক ও মাই টিভি’র প্রতিনিধি মোঃ রাজু আহমেদ, উন্নয়ন সাংবাদিকতায় দৈনিক খবরপত্রের মৌলভী বাজার জেলার কোমলগঞ্জ উপজেলার দৈনিক খবরপত্র প্রতিনিধি আব্দুল বাছিত খান ও তৃণমূল অনুসন্ধানী সাংবাদিকতায় দৈনিক সিলেট এক্সেপ্রেসের বার্তা সম্পাদক মোঃ আবুল হোসেন। আগামী ২৮ মার্চ বিকাল ৩টায় ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচা মেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের তাদেরকে এ সম্মাননা প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রদূত লেঃ জেনারেল (অবঃ) এম হারুন-অর-রশিদ বীর প্রতিক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিঃ এর পরিচালক ড. এস এম জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড. খান আসাদুজ্জামান, এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুলসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন আরজেএফ’র ভারপ্রাপ্ত মোঃ আল-আমিন শাওন। প্রতি বছর আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গণমাধ্যম কর্মীদের সম্মাননা প্রদান করে থাকে।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম