ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আরও ৯৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ, ২০২৪,  10:36 AM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় বর্বর হামলা চালিয়ে আরও ৯৩ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১৯ মার্চ) সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  এতে বলা হয়, ইসরায়েলের হামলায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গত ৫ মাসেরও বেশি সময়ে ইসরায়েল ৩১ হাজার ৮১৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের আগ্রাসনে আহত হয়েছেন ৭৩ হাজার ৯৩৪ ফিলিস্তিনি। এদিকে, মুসলিমদের পবিত্র মাসেও থেমে নেই ইসরায়েলি নির্মমতা। একের পর এক তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে নজিরবিহীন খাদ্যসংকটে দিন পার করছে গাজাবাসী। ত্রাণের খাদ্য সংগ্রহের লাইনে খালি পাত্র নিয়ে অপেক্ষায় রয়েছে শিশুরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজার প্রতিটি মানুষ তীব্র মাত্রায় খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি। ফিলিস্তিনি ভূখণ্ডটিতে মানবিক সহায়তা বাড়ানোর ব্যাপারে জোর দেন তিনি। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় হামাস। ওইদিন ১ হাজার ২০০ ইসরায়েলি হত্যার পাশপাশি আরও প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে তারা। হামাসের ওই হামলার পর গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম