ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

আরও ৮ দেশ থেকে শিগগিরই গৃহকর্মী নেবে সৌদি আরব

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  12:16 PM

news image

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়াও আরও ৮টি দেশ থেকে শিগগিরই গৃহকর্মী নেবে সৌদি আরব। এসব দেশ আফ্রিকা ও এশিয়ার। সৌদি আরবের একজন কর্মকর্তা এ তথ্য প্রকাশ করেছেন। সৌদি আরবের অর্থনীতি বিষয়ক পত্রিকা আল একতিসাদিয়া’কে সেখানকার মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সা’দ আল হামাদ বলেছেন, বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে বর্তমানে গৃহকর্মী নিয়োগ দেয় সৌদি আরব।

তার সঙ্গে যোগ হবে ওই আটটি দেশ। এ খবর দিয়ে অনলাইন গালফ নিউজ বলছে, বর্তমানে বাংলাদেশ, নাইজার, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি ও কেনিয়া থেকে গৃহকর্মী নিয়ে থাকে সৌদি আরব। সম্প্রতি দেশটির শ্রম বিষয়ক কর্তৃপক্ষ গৃহকর্মীর বাজার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবে গৃহকর্মী নিয়োগ বিষয়ক কর্মসূচির নাম হলো মুসানেড। এর উদ্দেশ্য কাস্টমারদেরকে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করা। এ ছাড়া ভিসা ইস্যু, বিক্রুটমেন্ট আবেদন, নিয়োগকারী ও কর্মীর মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্কে সহায়তা করা হয় এর মাধ্যমে।।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম