ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

আরও ১৯ কোটি ডিম আমদানির অনুমতি পেল ৪৩ প্রতিষ্ঠান

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৪,  4:42 PM

news image

বাজারে সরবরাহ বৃদ্ধিতে ও দাম নিয়ন্ত্রণে ৪৩টি প্রতিষ্ঠানকে আরও ১৯ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ১৮ নভেম্বর এই ডিম আমদানির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি-রপ্তানি বিষয়ক প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি হবে। এর আগে গত ২৩ অক্টোবর ১২টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। তারও আগে ৭ অক্টোবর অনুমতি দেওয়া হয় সাড়ে ৪ কোটি ডিম আমদানির। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অনুমতি বলবৎ থাকবে। লাগামহীন ডিমের বাজার নিয়ন্ত্রণে গত ১৫ সেপ্টেম্বর ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। সে অনুযায়ী প্রতিটি ডিমের দাম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা) বিক্রি হওয়ার কথা। কিন্তু, বেঁধে দেওয়া দাম ব্যবসায়ীরা না মানায় দুই দফায় ডিম আমদানির অনুমতি দেওয়ার পাশাপাশি গত ১৭ অক্টোবর ডিম আমদানিতে কর ছাড় ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেদিন ডিমের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়। বর্তমানে খুচরা পর্যায়ে প্রতিডজন ডিম ১৪৪-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম