ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আরও এক মামলায় গ্রেপ্তার আনিসুল হক

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২৪,  11:39 AM

news image

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা আল-আমিন হোসেন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব ইন্সপেক্টর মো. আহসান হাবীব গ্রেপ্তার দেখানোর আবেদন করলে মো. সাইফুল ইসলামের আদালত সেই আবেদন মঞ্জুর করেন। মামলার অভিযোগ বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল বের করে ছাত্র-জনতা। এ সময় বাড্ডা থানার পাশে ফুলকলি মিষ্টির দোকানের সামনে আওয়ামী লীগের সমর্থকরা এলোপাতাড়ি হামলা ও গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন আল আমিন হোসেন। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে হুকুমের ৪ নম্বর আসামি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম