ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

আমেরিকায় কোভিড জরুরি অবস্থার অবসান

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল, ২০২৩,  6:40 PM

news image

কোভিড জরুরি অবস্থা তুলে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে তিন বছরেরও বেশি সময় আগে ঘোষণা দেওয়া কোভিড জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান হল। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, নির্ধারিত সময়ের এক মাস আগেই কংগ্রেসে পাস হওয়া একটি আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অর্থাৎ আরও এক মাস পর জাতীয় জরুরি অবস্থা শেষ হওয়ার কথা ছিল। তবে কোভিডের সঙ্গে যুক্ত একটি পৃথক জনস্বাস্থ্য জরুরি অবস্থা আগামী ১১ মে পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে জাতীয় জরুরি অবস্থা শেষ করার বিরোধিতার ইঙ্গিত দিয়েছিলেন বাইডেন। তবে বলেছিলেন যে, তিনি আইনটিতে ভেটো দেবেন না। পরে সিনেট মার্চের শেষের দিকে আইনটি পাস করে। প্রায় দুই ডজন ডেমোক্র্যাট এটিকে সমর্থন করেছে। কোভিড জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান হওয়ায় যুক্তরাষ্ট্রে কোভিড পরীক্ষা, বিনামূল্যের টিকা এবং অন্যান্য জরুরি ব্যবস্থার জন্য তহবিল এখন বন্ধ হয়ে যাবে। সূত্র: সিএনএন, এনবিসি, দ্য টাইম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম