ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের

আমু-কামরুলকে বুধবারের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৪,  2:19 PM

news image

গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে বুধবারের (৪ ডিসেম্বর) মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এদিন, সকালে আমু ও কামরুলকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। পরে এ বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে আদালত দুই আসামিকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। এর আগে, গত ৬ নভেম্বর আমুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ছাত্র আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার ঘটনার গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া ১৯ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগের এই দুই নেতা হত্যা মামলার আসামি হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম