ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

আমি এসে আমার ভোট দিয়ে গেছি, আমি অতটুকুই জানি: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৪,  10:51 AM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটার উপস্থিতি কম কী বেশি সেগুলো আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোট দিয়ে গেছি, আমি অতটুকুই জানি। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে সকাল ৮টা ৩৯ মিনিটে তিনি ভোট দেন। এরপর ভোটার উপস্থিতি কম কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, আমি এই মাত্র আমার ভোট প্রদান করেছি। আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভালো লাগছে; যে ভোট গ্রহণ শুরু হয়েছে। পাঁচ বছর পর-পর জাতীয় সংসদের এই ভোটটি হয়। সকলের সমন্বিত প্রচেষ্টায় এই ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়। আমি কেবল আপনাদের অনুরোধ করব ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। কারণ, ভোট নিয়ে মানুষের মধ্যে যদি কোনো অনাস্থা থেকে যায়, সেটা যাতে কেটে সেই প্রত্যাশা ব্যক্ত করি। চলমান সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম হওয়ার শঙ্কা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  আমি ওগুলো নিয়ে কোন চিন্তা-ভাবনা করি না। আমার কাজটা ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবেন কি আসবেন না, সহিংসতা হবে কি হবে না সেটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম