ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: বিদ্যুৎমন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর প্রাণহানি রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী পাকিস্তানের সরকারি হাসপাতালে এইচআইভি আক্রান্তদের অধিকাংশই শিশু বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল আজ থেকে শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

আমি ঋণ খেলাপি নই, আপিল করব : জাহাঙ্গীর

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৩,  2:39 PM

news image

খেলাপি ঋণের কারণে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল হলেও তার মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। রোববার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়ন বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, জাহাঙ্গীর চাইলে আমাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমি ঋণ খেলাপি নই। বাছাই চলাকালে যে ব্যাংকের ঋণ-খেলাপির কথা বলা হচ্ছে, তার সব ঋণ আমার শোধ করা আছে। তিনি আরও বলেন, ওই ব্যাংকের প্রতিনিধিও জানিয়েছেন, আমার ঋণ হালনাগাদ করা আছে। হয়তো কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ তথ্য পৌঁছায়নি। তবে আমি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। উল্লেখ্য, ২০১৮ সালে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। এরপর বিতর্কিত মন্তব্যের কারণে দল থেকে বহিষ্কৃত হন এবং মেয়র পদও হারান তিনি। তবে, গত ১ জানুয়ারি জাহাঙ্গীরকে শর্তসাপেক্ষে দলে ফিরিয়ে নেয় আওয়ামী লীগ। এবার গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন মো. জাহাঙ্গীর আলম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম