ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

আমিরাত কারো সহজ শিকার নয়, প্রেসিডেন্ট আল নাহিয়ানের হুঁশিয়ারি

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২৬,  10:30 AM

news image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো মুখ খুলেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ইরানকে ইঙ্গিত করে তিনি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের চামড়া পুরু এবং মাংস তিতা— আমরা সহজ শিকার নই। মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ইরান ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার শিকার হচ্ছে আরব আমিরাত। শনিবার সন্ধ্যায় ইরানি হামলায় আহত পাঁচজন বেসামরিক ব্যক্তিকে দেখতে গিয়ে প্রেসিডেন্ট এই বক্তব্যটি সরাসরি সম্প্রচারিত ভাষণে দেন। আহতদের মধ্যে দুইজন আমিরাতি এবং বাকি তিনজন ভারত, সুদান ও ইরানের নাগরিক। হামলা শুরু হওয়ার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ। আমিরাত প্রেসিডেন্ট বলেন, সংযুক্ত আরব আমিরাত আকর্ষণীয়, আমিরাত সুন্দর, আমিরাত একটি আদর্শ। কিন্তু আমি তাদের (শত্রুদের) উদ্দেশ্যে বলছি, আরব আমিরাতের বাহ্যিক রূপ দেখে বিভ্রান্ত হবেন না। আরব আমিরাতের চামড়া অনেক পুরু এবং এর মাংস অনেক তেতো, আমরা মোটেই সহজ শিকার নই। আমরা আমাদের দেশ, আমাদের জনগণ এবং আমাদের বাসিন্দাদের (প্রবাসী) প্রতি দায়িত্ব পালন করব, কারণ তারাও আমাদের পরিবারের অংশ। আমি সবাইকে কথা দিচ্ছি যে, আমরা আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসব। হাসপাতাল পরিদর্শনের সময় প্রেসিডেন্ট জানান, আহত এই পাঁচজনই তার কাঁধের ওপর বড় দায়িত্ব। তিনি সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করেন এবং প্রবাসীদের সম্পর্কে বলেন, আপনারা আপনাদের অবস্থান ও ভালোবাসার মাধ্যমে আমাদের সম্মানিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া অন্য একটি বার্তায় তিনি বলেন, এই দেশের প্রতি ভালোবাসা এবং অবদানের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি মানুষই একজন আমিরাতি। পরিশেষে তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, শেখ জায়েদের এই ভূমি ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকবে। সূত্র : খালিজ টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম