ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

আমার মেয়েই হবে, নাম রাখবো ফারিশতা : মাহি

#

বিনোদন প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  4:05 PM

news image

প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি। তিনি চান, তার প্রথম সন্তানটি যেন মেয়েই হয়। তাহলে নাম রাখবেন ফারিশতা। মাহি জানান, ‘মেয়ে হলে নাম ফারিশতা রাখবো। ছেলে হলে কী নাম রাখবো তা এখনো ঠিক করেনি। তবে আমি জানি, মেয়েই হবে’। ‘যাও পাখি বলো তারে’ ছবির মুক্তি উপলক্ষে শনিবার রাতে মাহি মুখোমুখি হন সাংবাদিকদের। ছবি নিয়ে কথা বলার এক পর্যায়ে মাহি এসব কথা বলেন। ‘যাও পাখি বলো তারে’ আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন ছবিটি নিয়ে মাহি বলেন, ‘আমার করা ছবিগুলোর মধ্যে কিছু কিছু হিট হয়েছে। এর মধ্যে একটা হলো ‘পোড়ামন’। ‘যাও পাখি বলো তারে’ আমার ক্যারিয়ারের সেরা সিনেমা। এখানে আমি অভিনয় করিনি। যা করেছি ভেতর থেকে এসেছে। এমন চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ায় পরিচালককে ধন্যবাদ’। প্রথমবার মা হওয়ার বিষয়ে মাহি আরও বলেন, ‘এই অনুভূতি বলে বুঝানো যাবে না। প্রথম তো! তবে আব্বু, আম্মু, ওর (স্বামী রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে। এটা একটা আনন্দের খবর। আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি জানি না। আমার মনে হয়েছে, এত বড় সুখবর আমি লুকিয়ে রাখতে চাই না। যদিও বাসার সবাই বলেছিলো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলা যায় না। বলা ঠিক না। কিন্তু আমার কাছে মনে হয়েছে না, বলে দিই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম