ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইফতারে খেজুরের স্মুদি তৈরির রেসিপি শঙ্কা বাড়াচ্ছে ভূমিকম্প ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ

আমার মা ছিলেন বাবার ছায়াসঙ্গী : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০২২,  2:32 PM

news image

‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ছিলেন’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ আগস্ট) বঙ্গমাতার ৯২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমার মা ছিলেন বাবার ছায়াসঙ্গী। তিনি বাবার আদর্শ ধারণ করেছিলেন। প্রতিটি কাজে বাবাকে সহযোগিতা করেছেন, তার পাশে ছিলেন। তিনি বলেন, বাবা টাকা এনে মায়ের কাছে দিতেন, মা এই টাকা সংসারে খরচ করতেন। নেতাকর্মীদের জন্য বিনা দ্বিধায় খরচ করতেন। অনেকসময় নিজের গহনা বিক্রি করেও নেতাকর্মীদের জন্য দিয়েছেন। সরকারপ্রধান বলেন, বাবা বারবার কারাগারে যেতেন। কিন্তু কখনও বাবাকে সংসারের ব্যাপারে চিন্তা করতে দেননি। বলতেন, আমি সব দেখব, তোমার চিন্তা করতে হবে না। বাবা মানুষের অধিকার নিয়ে কাজ করতেন বলেই মা তাকে ফ্রি করে দিতেন। শেখ হাসিনা বলেন, শেখ ফজিলাতুন নেছার মতো একজন আদর্শ সহধর্মিণী পাওয়া বঙ্গবন্ধুর জন্য সৌভাগ্য ছিল। এ সময় বঙ্গমাতার জীবনাদর্শ অনুসরণ করে নারীদের অতিরিক্ত চাওয়া-পাওয়া ও বিলাসিতা ত্যাগ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম