ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

আমানত নিয়ে আতঙ্কের কিছু নেই: বাংলাদেশ ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২২,  4:51 PM

news image

ব্যাংকগুলোতে কোনো তারল্য সংকট নেই। গ্রাহকদের গচ্ছিত আমানত সম্পূর্ণ নিরাপদ আছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই কোনো ষড়যন্ত্রমূলক খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার (১৪ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচারিত হচ্ছে।’ কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক সাঈদা খানম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সঙ্কট নেই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম