ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

আমাদের সব বিভেদের ওপরে উঠতে হবে: প্রধান বিচারপতি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  10:41 AM

news image

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনা সম্পর্কে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, যত ঘাত-প্রতিঘাতই আসুক না কেন, আমাদের সব বিভেদের ওপরে উঠতে হবে। গত শনিবার রাজধানীর কাকরাইলে আর্চবিশপ ভবনে ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ কোভাকাদের অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় সাংবিধানিক গণতন্ত্র কি মব তন্ত্রের কাছে বাধা হতে চলেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, আমি আজ অনুষ্ঠানে সংবিধান, মদিনা সনদ বিরাট আদর্শের কথা বলেছি। সেই আদর্শ অর্জনে কোনো না কোনো সময় বাধা-বিপত্তির মধ্যে দিয়ে যায়, ধারাবাহিকতা অনেক সময় আটকে যায়, তবে তার জন্য পিছপা হওয়া যাবে না। তিনি বলেন, আজকে যে আলোচনা আমরা করলাম, আপনার ধর্ম, জেন্ডার, বর্ণ, গায়ের কী রং- কিছুই আসে যায় না। আমাদের সবকিছুর ঊর্ধ্বে উঠতে হবে। সেটাই আজকের মেসেজ ছিল। আমাদের সব বিভেদের ওপরে উঠতে হবে, যত ঘাত-প্রতিঘাতই আসুক না কেন। আমাদের একসঙ্গে বসে, যে ঘটনা ঘটছে, এর সূত্রপাত খুঁজে বের করতে হবে। এ ঘটনায় নিরুৎসাহিত হবেন না, এগিয়ে যেতেই হবে। এ ধরনের ঘটনার পেছনে প্রধান কারণ কী, আমাদের পারস্পরিক আস্থা-ভরসা কি কমছে, নাকি রাজনৈতিক কারণও আছে, তা জানতে চাইলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, সমাজব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর কাছ থেকে আমাদের আশা-আকাক্সক্ষাটা কী, সেটা আমরা অনেক সময় ব্যক্তিগতভাবে মনে করি, আশা-আকাক্সক্ষা পূরণ হচ্ছে না। তবে আমাদের জিজ্ঞেস করতে হবে আমরা কি একটু বেশি চাইছি? আমরা কি খুব তাড়াতাড়ি অনেক দূর এগিয়ে যেতে চাইছি? একটু সহিষ্ণু, পেশেন্স ও রিয়েলিস্টিক হতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম