ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

আমাদের বীরের জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে হবে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২২,  1:19 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালে যুবকরা যেভাবে অস্ত্র হাতে তুলে নিয়েছিল আগামী বিশ্বের সঙ্গে তালমিলিয়ে দেশকে ঠিক সেভাবেই এগিয়ে নেবে যুবকরা।তিনি বলেন, কারও কাছে মাথা নত করে আমরা চলব না। আমরা বীরের জাতি। আমাদের বীরের জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে হবে। মঙ্গলবার জাতীয় যুব দিবস-২০২২-এর উদ্বোধন এবং ‘জাতীয় যুব পুরস্কার-২০২২’ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এবারের জাতীয় যুব দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় মূল পর্ব। প্রধানমন্ত্রী বলেন, আমি দেখেছি করোনাকালে যুবকরাই চিকিৎসাসেবা থেকে শুরু করে সব কাজ করেছে। এটা কিন্তু গর্বের বিষয়।আমাদের যুবকরা অনেক মেধাবী, তারা সব কাজে অবদান রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। নতুন নতুন আবিষ্কারে বিশ্বের সঙ্গে তালমিলিয়ে আমাদের যুবকরাই এগিয়ে যাবে। শেখ হাসিনা বলেন, যুব উন্নয়ন কেন্দ্র লেখা থাকে জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানে। সেখানে আমি নিজে গিয়েছিলাম দেখেছিলাম দুরবস্থার চিত্র। সরকার গঠন করে আমরা সেগুলোর উন্নয়ন করেছি।বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা পর্যন্ত যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা যাতে হয় সেদিকে আবার বিশেষভাবেই নজর রাখছি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ হাসান রাসেলের সভাপতিত্বে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আজহারুল ইসলাম খান। এদিকে অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ১৫ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ছয় জন যুবককে জাতীয় যুব পুরস্কার-২০২২ তুলে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম