ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক

আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৩,  2:01 PM

news image

আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয়, রং কিছুটা ভিন্ন হলেও তা নিউজ প্রিন্ট নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য ক্ষতিকর। সারাজীবন নিউজ প্রিন্ট দিয়েই বই ছাপানো হতো। আমরা কাগজের মান অনেক উন্নত করেছিলাম কিন্তু এবার সেকেন্ডারি পাল্প ছাড়া দেশে কোন পাল্প ছিল না। বিদেশ থেকেও কাগজ আনার সুযোগ ছিল না। আমাদের কাছে সেকেন্ডারি পাল্প ছিল তা দিয়েই বই ছাপাতে হয়েছে। আর সেটাতে মান খারাপ হওয়ার কথা নয়। মন্ত্রী বলেন, অতি মহামারির এবং বৈশ্বিকমন্দার পর নানা প্রতিবন্ধকতা পার করে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। বাকি বই আগামী দুই সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীদের হাকে পৌঁছে দেয়া হবে। পরে শিক্ষামন্ত্রী নিবন্ধিত ২০ জন জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করেন। শিক্ষামন্ত্রী দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল ভিডিও বাংলাদেশ যুব গেমস উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল,ফরিদগঞ্জ উপজেলার চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসানুল্লাহ প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম