ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৬,  3:00 PM

news image

বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না; আর জাতিকেও বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই। বুধবার (২৮ জানুয়ারি) উত্তর কাফরুল হাইস্কুল থেকে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ২০১৮ সাল থেকে এই এলাকায় জনগণের সুখে-দুঃখে পাশে আছি এবং এটি কোনো নতুন বিষয় নয়। যেহেতু এই এলাকা থেকে নির্বাচন করছি, সেজন্য এই এলাকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, সবাই যেন সুন্দর, ভদ্র এবং সুশৃঙ্খলভাবে প্রচারকাজ পরিচালনা করেন। জনগণের ওপর আস্থা রাখার এবং জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জানান তিনি। এছাড়াও ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কামনা করে এবং সেখানকার শিশুদের অভ্যর্থনায় মুগ্ধতা প্রকাশ করেন জামায়াত আমির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম